দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মারা গেছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জোহরের নামাজের পর বগুড়া শহরের নারুলি ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পদ্মপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আব্দুল ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
এক শোকবার্তায় তিনি বলেন, আব্দুল ওয়াদুদের মৃত্যুতে বিএনপি পরিবার একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী সংগঠককে হারিয়েছে। দলের সাংগঠনিক কর্মকাণ্ড এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শোকবার্তায় তিনি বলেন, আব্দুল ওয়াদুদের মৃত্যুতে বিএনপি পরিবার একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও পরীক্ষিত সংগঠককে হারিয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
যে আই